WEBNAO
নির্বাচিত প্রজেক্টে ফিরে যানবিজনেস ও পোর্টফোলিও/কেস স্টাডি

ফ্রেসকো অ্যাসোসিয়েটস

ফ্রেসকো অ্যাসোসিয়েটসের জন্য নির্মিত একটি ফ্ল্যাগশিপ, হাই-পারফরম্যান্স আর্কিটেকচারাল পোর্টফোলিও এবং সেন্ট্রালাইজড হেডলেস সিএমএস প্ল্যাটফর্ম। নেক্সট-জেএস ১৬ অ্যাপ রাউটার, মঙ্গোডিবি অ্যাটলাস এবং ইমেজকিট ক্লাউড সিডিএন-এর সমন্বয়ে নির্মিত এই সিস্টেমে রয়েছে মাল্টি-ক্যাটাগরি প্রজেক্ট গ্যালারি, ফেসবুক রিলস ও ভিডিও ওয়াকথ্রু স্লাইডার, ৬০ সেকেন্ডের আইএসআর (ISR) ব্যাকগ্রাউন্ড ক্যাশিং, সুরক্ষিত অ্যাডমিন কনটেন্ট কনসোল এবং এলআরইউ রেট-লিমিটেড কর্পোরেট লিড সংগ্রহ পাইপলাইন।

সরাসরি সাইট দেখুন
https://fresco-associates.vercel.app
ফ্রেসকো অ্যাসোসিয়েটস
প্রজেক্ট সামারি ও পরিমাপযোগ্য ফলাফল
মূল সমস্যা

ফ্রিসকো অ্যাসোসিয়েটস-এর আগের ওয়েবসাইটটি ছিল খুব ধীরগতির। প্রজেক্টের ছবিগুলো লোড হতে অনেক সময় নিতো, ছোটখাটো পরিবর্তনের জন্যও ডেভেলপারের উপর নির্ভর করতে হতো এবং স্প্যাম মেসেজের কারণে ক্লায়েন্টদের আসল মেসেজগুলো হারিয়ে যেতো।

প্রযুক্তিগত সমাধান

আমরা তাদের জন্য একটি আধুনিক এবং অত্যন্ত দ্রুতগতির পোর্টফোলিও তৈরি করেছি। এতে স্বয়ংক্রিয়ভাবে ছবির সাইজ কমানোর ব্যবস্থা, একটি সম্পূর্ণ সিকিউরড অ্যাডমিন ড্যাশবোর্ড এবং স্প্যাম প্রটেকশনসহ মেসেজ ম্যানেজমেন্ট সিস্টেম যুক্ত করা হয়েছে।

পরিমাপযোগ্য ফলাফল

ওয়েবসাইটের লোডিং টাইম অবিশ্বাস্যভাবে কমে গেছে (প্রায় ০.৪ সেকেন্ড), ছবিগুলো মুহূর্তের মধ্যে লোড হচ্ছে এবং অ্যাডমিন প্যানেল দিয়ে তারা এখন নিজেরাই খুব সহজে সব কিছু ম্যানেজ করতে পারছেন।

[সমস্যা ও সমাধান]

চ্যালেঞ্জ ও বাস্তবায়িত সমাধান

০১

হাই-রেজোলিউশন ছবিগুলো দ্রুত লোড করা

আর্কিটেকচারাল প্রজেক্টের ছবিগুলো সাইজে অনেক বড় হয়। আমরা এমন একটি ক্লাউড সিস্টেম তৈরি করেছি যা ছবির কোয়ালিটি ঠিক রেখে সাইজ একদম কমিয়ে ফেলে।

০২

নিরাপদ ও সহজ অ্যাডমিন প্যানেল তৈরি

ক্লায়েন্টের যেন কোনো কোডিং জ্ঞান ছাড়াই ওয়েবসাইট ম্যানেজ করতে পারে, সেজন্য আমরা একটি সম্পূর্ণ কাস্টমাইজড এবং অত্যন্ত সুরক্ষিত অ্যাডমিন ড্যাশবোর্ড তৈরি করেছি।

০৩

স্প্যাম মেসেজ ফিল্টার করা

আগে অনেক স্প্যাম মেসেজ আসতো। আমরা একটি স্মার্ট সিকিউরিটি সিস্টেম যুক্ত করেছি যা স্প্যাম মেসেজ আটকে দিয়ে শুধুমাত্র আসল ক্লায়েন্টদের মেসেজগুলোই ইনবক্সে পাঠায়।

[সিস্টেম সক্ষমতা]

প্রধান ফিচার ও সিস্টেম সক্ষমতা

ইন্টারেক্টিভ পোর্টফোলিও এবং দ্রুত লোডিং

একটি চমৎকার ডিজাইনের প্রজেক্ট গ্যালারি যা যেকোনো ডিভাইসে সাথে সাথে লোড হয়।

স্বয়ংক্রিয় ইমেজ অপ্টিমাইজেশন

আর্কিটেকচারাল ভারী ছবিগুলো আপলোড করলেই সিস্টেম নিজে থেকেই সেগুলোর সাইজ কমিয়ে দ্রুত লোড হওয়ার উপযোগী করে তোলে।

সহজে ব্যবহারযোগ্য অ্যাডমিন ড্যাশবোর্ড

কোনো টেকনিক্যাল জ্ঞান ছাড়াই আপনি পুরো ওয়েবসাইট ম্যানেজ করতে পারবেন।

ভার্চুয়াল প্রজেক্ট ওয়াক-থ্রু

ফেসবুক ও ইনস্টাগ্রামের ভিডিওগুলো সরাসরি ওয়েবসাইটে দেখিয়ে ক্লায়েন্টদের রিয়েল-টাইম অভিজ্ঞতা দিন।

স্প্যাম-মুক্ত ক্লায়েন্ট ইনবক্স

একটি স্মার্ট কন্টাক্ট ফর্ম যা স্প্যাম আটকে দিয়ে আপনার ইনবক্সকে পরিষ্কার রাখে।

উচ্চস্তরের ওয়েবসাইট নিরাপত্তা

অত্যন্ত সুরক্ষিত লগইন সিস্টেম এবং অটো-লগআউট ফিচার ওয়েবসাইটের ১০০% নিরাপত্তা নিশ্চিত করে।

দুর্দান্ত গুগল পারফরম্যান্স

গুগলের সব নিয়ম মেনে তৈরি, ফলে সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইট সবার আগে দেখাবে।

প্রিমিয়াম ডিজাইন এবং স্মুথ অ্যানিমেশন

আধুনিক ও প্রিমিয়াম ডিজাইন যা দেখলেই বড় বড় ক্লায়েন্টদের আস্থা তৈরি হবে।

কাস্টম ইঞ্জিনিয়ারিং

আপনার প্রতিষ্ঠানের জন্য এমন একটি সিস্টেম প্রয়োজন?

আমরা আপনার প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট প্রয়োজনীয়তা অনুসারে উচ্চ-গতির আধুনিক ওয়েব সিস্টেম ও পোর্টাল তৈরি করি।

প্রস্তাবনা বা কোটেশন চান