WEBNAO
হোম/সেবাসমূহ

আমাদের সেবাসমূহ

কাস্টম ওয়েবসাইট, স্কুল পোর্টাল ও ব্যবসায়িক সফটওয়্যার - কোনো প্লাগইন নয়, সম্পূর্ণ কাস্টম কোডে তৈরি।

সেবাসমূহ

আমরা যা তৈরি করি

WEBNAO-এর প্রতিটি ওয়েবসাইট ও সফটওয়্যার আধুনিক ফুল-স্ট্যাক প্রযুক্তি এবং ক্লিন আর্কিটেকচারে তৈরি, যা পারফরম্যান্স, নিরাপত্তা, সহজ ব্যবহারযোগ্যতা এবং দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দেয়।
০১ওয়েবসাইট
শুরু৳১৫,০০০+

বিজনেস ওয়েবসাইট

কাদের জন্য উপযুক্ত: স্থানীয় ব্যবসা, শোরুম, আর্কিটেকচার ফার্ম, ক্লিনিক, হোটেল ও কনসালট্যান্ট
মূল বৈশিষ্ট্যসমূহ
  • মোবাইল ও কম্পিউটারের জন্য আধুনিক ও দ্রুতগতির ডিজাইন
  • সরাসরি WhatsApp চ্যাট ও কল বাটন ইন্টিগ্রেশন
  • ইন্টারেক্টিভ সার্ভিস পোর্টফোলিও ও মেনু শোকেস
  • গুগল সার্চে আসার জন্য টেকনিক্যাল ও লোকাল এসইও
০২স্কুল পোর্টাল
শুরু৳৪০,০০০+

স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান পোর্টাল

কাদের জন্য উপযুক্ত: হাই স্কুল, কলেজ, নূরানী ও কওমি মাদরাসা, কিন্ডারগার্টেন
মূল বৈশিষ্ট্যসমূহ
  • থিওরি, এমসিকিউ ও প্র্যাকটিক্যাল মার্কসসহ অফিশিয়াল সিলযুক্ত প্রিন্ট-রেডি মার্কশিট
  • ১-ক্লিকে ডাউনলোডযোগ্য অফিশিয়াল PDF (মার্কশিট, প্রবেশপত্র ও সম্পূর্ণ ক্লাসের ট্যাবুলেশন শিট)
  • ছবি আপলোডসহ অনলাইন ভর্তি আবেদন ফরম ও তাৎক্ষণিক প্রিন্ট-রেডি ভর্তি স্লিপ
  • ১-ক্লিকে বছর শেষে পুরো ক্লাসের সব ছাত্র-ছাত্রীকে পরবর্তী ক্লাসে প্রমোশন দেওয়ার সুবিধা
  • ভুলবশত কোনো তথ্য মুছে গেলেও ফিরিয়ে আনার জন্য সুরক্ষিত অ্যাডমিন রিসাইকেল বিন
  • ডিজিটাল নোটিশ বোর্ড, ক্লাস রুটিন শিডিউলার ও শিক্ষক-স্টাফ ডিরেক্টরি
০৩অনলাইন শপ
শুরু৳২৫,০০০+

ই-কমার্স

কাদের জন্য উপযুক্ত: ফ্যাশন ব্র্যান্ড, রিটেল শপ, ফেসবুক/WhatsApp ভিত্তিক বিক্রেতা
মূল বৈশিষ্ট্যসমূহ
  • সহজেই পণ্য খুঁজে পাওয়ার জন্য ক্যাটাগরি ফিল্টার ও ইনস্ট্যান্ট সার্চ সুবিধা
  • স্মার্ট শপিং কার্ট (পেজ রিলোড বা বন্ধ করলেও কাস্টমারের সিলেক্ট করা পণ্য মুছে যাবে না)
  • ১-ট্যাপে সরাসরি হোয়াটসঅ্যাপে অর্ডার (কাস্টমারের নাম, ঠিকানা, সাইজ ও পণ্যের বিবরণ স্বয়ংক্রিয়ভাবে সাজানো থাকে)
  • ঝকঝকে ও ক্লিয়ার পণ্যের ছবি (ধীরগতির মোবাইল ইন্টারনেটেও চোখের পলকে লোড হয়)
  • সহজ অ্যাডমিন ড্যাশবোর্ড (কোনো কোডিং ছাড়াই কয়েক সেকেন্ডে পণ্যের দাম ও স্টক পরিবর্তন করার সুবিধা)
  • গুগল সার্চ অপ্টিমাইজেশন (গুগলে সার্চ করলে আপনার পণ্যের ছবি ও দাম সরাসরি সামনে চলে আসবে)
০৪কাস্টম সফটওয়্যার
শুরুকাস্টম কোটেশন

কাস্টম ওয়েব অ্যাপ্লিকেশন

কাদের জন্য উপযুক্ত: ডিস্ট্রিবিউটর, ইনভেন্টরি, ডায়াগনস্টিক সেন্টার ও অফিস ম্যানেজমেন্ট
মূল বৈশিষ্ট্যসমূহ
  • অ্যাডমিন, স্টাফ ও ম্যানেজারের জন্য ভিন্ন অ্যাক্সেস সুবিধা
  • দৈনন্দিন ব্যবসায়িক কার্যক্রম দেখার সেন্ট্রাল ড্যাশবোর্ড
  • স্বয়ংক্রিয় ইনভয়েস, মানি রসিদ ও ব্যবসায়িক রিপোর্ট তৈরি
  • নিরাপদ ক্লাউড ডেটাবেজ ও নিয়মিত ব্যাকআপ
০৫টেকনিক্যাল সাপোর্ট
শুরু৳৩,০০০/মাস

মেইনটেন্যান্স ও সাপোর্ট

কাদের জন্য উপযুক্ত: যাদের ওয়েবসাইট আছে কিন্তু দ্রুত আপডেট, হোস্টিং কেয়ার ও নিয়মিত ব্যাকআপ দরকার
মূল বৈশিষ্ট্যসমূহ
  • দ্রুতগতির ক্লাউড হোস্টিং ও ফ্রি SSL সিকিউরিটি
  • প্রয়োজনমতো লেখা, ছবি, মূল্য ও নোটিশ আপডেট
  • নিয়মিত স্বয়ংক্রিয় ফাইল ও ডেটাবেজ ব্যাকআপ
  • যেকোনো সমস্যায় দ্রুত সমাধান ও সরাসরি ডেভেলপারের সহায়তা
কাজের ধাপ

আমরা যেভাবে কাজ করি

পরিকল্পনা থেকে সফল লাইভ ডিপ্লয়মেন্ট ও সাপোর্ট নিশ্চিত করার ৪-ধাপের গোছানো কর্মপদ্ধতি।

Step ০১

লক্ষ্য ও পরিধি নির্ধারণ

আপনার প্রতিষ্ঠানের লক্ষ্য, ব্যবহারকারী এবং প্রয়োজনীয় ফিচারের পরিধি নির্ধারণ ও পরিকল্পনা।

Step ০২

আর্কিটেকচার ও ডিজাইন

সিস্টেম আর্কিটেকচার, ইউজার এক্সপেরিয়েন্স ও মোবাইল-বান্ধব আধুনিক ইন্টারফেস ডিজাইন।

Step ০৩

ডেভেলপমেন্ট ও টেস্টিং

আধুনিক প্রযুক্তিতে ফুল-স্ট্যাক ফিচার কোডিং, ডাটাবেজ ইন্টিগ্রেশন ও মান যাচাই।

Step ০৪

লাইভ লঞ্চ ও টেকনিক্যাল সাপোর্ট

সার্ভারে সফল ডিপ্লয়মেন্ট, ডোমেইন/SSL কনফিগারেশন এবং নিয়মিত টেকনিক্যাল কেয়ার।

ডেলিভারি প্রতিশ্রুতি

WEBNAO-এর সাথে কাজ করলে আপনি যা যা পাবেন

প্রতিটি ডিজিটাল পণ্যে নিশ্চিত করা হয় আধুনিক কারিগরি মান, সুস্পষ্ট ডেলিভারি এবং সোর্স কোডের পূর্ণ মালিকানা।

কাস্টম ও ইউনিক ডিজাইন

আপনার ব্র্যান্ডের স্বকীয়তা অনুযায়ী প্রিমিয়াম ডিজাইন - কোনো সাধারণ রেডিমেড টেমপ্লেটের পুনরাবৃত্তি নয়।

মোবাইল-বান্ধব রেসপনসিভ ইঞ্জিনিয়ারিং

স্মার্টফোন, ট্যাবলেট ও ডেস্কটপে রেসপনসিভ লেআউট এবং সহজ টাচ-ফ্রেন্ডলি ইন্টারঅ্যাকশন।

এসইও-রেডি টেকনিক্যাল আর্কিটেকচার

গুগল সার্চ ও সোশ্যাল মিডিয়াতে আপনার ওয়েবসাইট সহজে খুঁজে পাওয়ার জন্য সঠিক ইনডেক্সিং ও মেটাডাটা কাঠামো।

সহজ অ্যাডমিন ড্যাশবোর্ড (প্রয়োজন অনুযায়ী)

কোডিং ছাড়া যেকোনো অনুমোদিত স্টাফ সহজেই নোটিশ প্রকাশ, রেজাল্ট আপলোড ও কনটেন্ট পরিচালনা করতে পারেন।

ডোমেইন, DNS ও ক্লাউড হোস্টিং সেটআপ

ফ্রি SSL সিকিউরিটি সার্টিফিকেট, নিজস্ব ডোমেইন কানেকশন ও ফাস্ট ক্লাউড সার্ভার কনফিগারেশন সহায়তা।

সোর্স কোডের পূর্ণ মালিকানা

চুক্তিবদ্ধ শর্ত অনুযায়ী ক্লায়েন্টরা তাদের প্রজেক্টের সোর্স কোড এবং প্রজেক্ট ডেটার অ্যাক্সেস বুঝে পান।

ডকুমেন্টেশন ও ব্যবহারিক প্রশিক্ষণ

সিস্টেম পরিচালনার জন্য স্পষ্ট নির্দেশিকা এবং আপনার স্টাফদের জন্য সরাসরি অনবোর্ডিং ট্রেনিং।

লঞ্চ-পরবর্তী ওয়ারেন্টি ও টেকনিক্যাল সাপোর্ট

ওয়েবসাইট বা সফটওয়্যার লাইভ হওয়ার পরও মসৃণ পরিচালনার জন্য ডেডিকেটেড সাপোর্ট ও ওয়ারেন্টি সুবিধা।

স্ট্যাক ও আর্কিটেকচার

টেকনিক্যাল ইনফ্রাস্ট্রাকচার

আমরা আপনার প্রজেক্টের প্রকৃত প্রয়োজনের ওপর ভিত্তি করে প্রযুক্তি নির্বাচন করি - উল্টোটা নয়। আধুনিক ওয়েব প্রযুক্তি ও নির্ভরযোগ্য আর্কিটেকচার ব্যবহার করে আমরা টেকসই ডিজিটাল প্রোডাক্ট তৈরি করি, যা আপনার প্রতিষ্ঠানের সাথে মানিয়ে নিতে প্রস্তুত।

তাত্ক্ষণিক লোডিং ও জিরো ওয়েটিং টাইম
নিরাপদ ক্লাউড হোস্টিং ও ডেটা সুরক্ষা
পরিচ্ছন্ন ও সহজে পরিচালনাযোগ্য কাঠামো
ব্যবসার প্রসারের সাথে সম্প্রসারণযোগ্য
W
সাধারণ প্রশ্নোত্তর

সাধারণ জিজ্ঞাসা ও উত্তর

আমাদের সেবা, বাজেট, ডেভেলপমেন্ট প্রক্রিয়া এবং রিমোট কোলাবোরেশন নিয়ে সাধারণ প্রশ্ন ও উত্তর।

আমাদের ওয়েবসাইট প্যাকেজ শুরু হয় ৳১৫,০০০ (এসেনশিয়াল ওয়েবসাইট) থেকে এবং পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান পোর্টাল শুরু হয় ৳৪০,০০০ থেকে। কাস্টম ওয়েব অ্যাপ্লিকেশন ও এন্টারপ্রাইজ সফটওয়্যারের ক্ষেত্রে সুনির্দিষ্ট রিকোয়ারমেন্ট ও পরিধির ওপর ভিত্তি করে কোটেশন দেওয়া হয়।

আপনার কি নির্দিষ্ট কোনো প্রজেক্ট পরিকল্পনা আছে?

আমাদের ইঞ্জিনিয়ারিং টিমের সাথে সরাসরি আলোচনা করে আপনার বাজেট ও টাইমলাইনের উপযুক্ত সলিউশন তৈরি করে নিন।